নাগরিক রিপোর্ট:
বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। বয়স্ক ভোটারদের সহযোগীতায় এগিয়েও আসেন জেলা প্রশাসক।
সোমবার সকাল ১১ টায় বরিশাল সদর উপজেলার ১২ নং তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দুইি ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি উপস্থিত ভোটারদের সাথে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ভোটাররা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, এনডিসি মোঃ নাজমূল হুদা। পরে সেখান থেকে উজিরপুর উপজেলার চথলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন ভোটার সাথে ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর প্রণতি বিশ্বাস।
উজিরপুর উপজেলায় থেকে গৌরনদী উপজেলা বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল। জেলা প্রশাসক বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশও করেন।
