ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট:
ব্যাটারী চালিত রিকশা, ভ্যান বন্ধে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়েছেন বরিশাল রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও শ্রমকি ইউনিয়ন। স্বরাষ্ট্র মন্ত্রলায়ের সড়ক পরিবহণ টাস্কফোর্স এর সভার এমন সিদ্ধান্তকে অযৌক্তিক, গণবিরোধী ও তুঘলকি সিদ্ধান্ত হিসেবে অবহিত করে নেতৃবৃন্দ আজ মঙ্গলবার থেকে বরিশালে বিক্ষোভ ও সমাবেশের ঘোষনা দিয়েছেন।


সোমবার এক বিবৃতিতে বরিশাল রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক শাহজাহান মিস্ত্রি ও সদস্য সচিব আজিজ হাওলাদার এবং বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি দুলাল মল্লিক ও সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক মানিক হাওলাদার এ ঘটনার নিন্দাও জানিয়েছেন।


বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনার মহামারিতে নতুন করে আরো আড়াই কোটি মানুষসহ দেশের ৫০ ভাগের উপরে মানুষ যখন দারিদ্রসীমার নিচে চলে গেছে, সেই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত চলছে।


নেতৃবৃন্দ জানতে চান, এই পরিবহণের সাথে যুক্ত ৫০ লাখ চালক ও তাদের পরিবার পরিজনের জীবন- জীবিকার বিষয়ে কিংবা সারাদেশের অধিকাংশ সাধারন মানুষ যারা এর সুফল ভোগ করছেন তাদের জন্য আপনারা বিকল্প কি ভেবেছেন।


বিবৃতিতে নেতৃবন্দ বলেন, রাস্তা থেকে ব্যাটারী চারিত রিকশা উচ্ছেদের সিদ্ধান্ত অনেকটা মাথা ব্যথার কারনে মাথা কেটে ফেলার মত। টাস্কফোর্সের সভায় নেয়া এ সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। এদিকে এমন অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষনা দিয়েছেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *