নাগরিক রিপোর্ট:
দায়িত্ব পাওয়ার আগেই স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করে দৃস্টান্তস্থাপন করলেন এক ইউপি চেয়ারম্যান। তিনি বিভাগীয় শহর বরিশাল নগরী সংলগ্ন সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ২১জুনের ইউপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। ক্ষমতাসীন আ’লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হওয়া হেদায়েত উল্লাহ ভোটের এক সপ্তাহ আগে হামলার শিকার হলে নির্বাচনী পরিবেশ পাল্টে যায়।
স্বেচ্ছাশ্রোমে সড়ক সংস্কারের দায়িত্বে থাকা চরমেনোই পীরের দল যুব আন্দোলনের জাগুয়া ইউনিয়ন সভাপতি ও স্থানীয় বাসিন্দা মো: জহিরুল ইসলাম বলেন, জাগুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আস্থাকাঠী মাদ্রাসা থেকে হাজি বাড়ির পুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটি বেহাল অবস্থায় পরিনত হয়েছে। যেকারনে বুধবার থেকে নিজেস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান।
তিনি বলেন, সড়কটিতে ইট বিছানো ছিল। কিন্তু কর্দমাক্ত হওয়ায় হাটা কিংবা যানবাহন চলাচল ছিল দুস্কর। বুধবার বালু দিয়ে ইট বিছিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েওেছ। প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের জন্য স্বেচ্ছাশ্রমে ২৫জন কাজ করছেন। শুক্রবার পর্যন্ত কাজ চলবে। গুরুতপূর্ন সড়কটি সংস্কারে চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদীও কাজ করেছেন। এটি আস্তাকাঠি থেকে ৫ গাও বাজারের সংযোগ সড়ক।
স্বেচ্ছাশ্রমে অংশগ্রহন করা জাগুয়ার স্থানীয় বাসিন্দা বাবুর্চি মজিবুর রহমান বলেন, দৈনিক কয়েক হাজার মানুষ এ সড়ক থেকে চলাচল করে। ৩ চাকার যানবাহন, মোটরসাইকেলও চলাচল করে। কিন্তু সড়কটি বেহাল অবস্থায় পরিনত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী এ অবস্থা দেখে নিজেস্ব অর্থায়নে কাজ শুরু করেছেন।
এব্যাপারে জাগুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী বলেন, রাস্তাটি খুবই খারাপ অবস্থায় ছিল। নির্বাচনের আগে এমনটা দেখে মেরামত করার ইচ্ছা ছিল। কিন্তু নির্বাচনী জটিলতার কারনে ভোটের পর কাজ শুরু করেছেন। এজন্য স্থানীয়রা তাকে সহায়তা করছেন।
প্রসঙ্গত, জাগুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী একজন ইমাম ছিলেন। তিনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত। গত ২১ জুনের নির্বাচনে হেদায়েত উল্লাহ আজাদী ভোট পান ২ হাজার ৭১৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকার দিদারুল আলম শাহিন পেয়েছিলেন ১ হাজার ৭৯০টি। প্রায় ৯০০ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থীকে হারিয়ে ইউপি ভোটে আলোড়ন সৃস্টি করেন হেদায়েত উল্লাহ আজাদী।
