মডার্নার টিকা ঢাকায় পৌছেছে

Spread the love

নাগরিক ডেস্ক : কোভ্যাক্সের আওতায় দেশে পৌঁছেছে মডার্নার ১২ লাখ ডোজ করোনার টিকা। শুক্রবার রাত ১১টা ১৩ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই টিকা।

কোভ্যাক্সের আওতায় দেশে পৌঁছেছে মডার্নার ১২ লাখ ডোজ করোনার টিকা। শুক্রবার রাত ১১টা ১৩ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই টিকা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার মোট ২৫ লাখ টিকার প্রথম চালানে প্রায় ১২ লাখ ডোজ আসবে। আগামীকাল শনিবার আসবে বাকি ১৩ লাখ ডোজ।

গত মঙ্গলবার দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর আগে ২৫ জুন কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

১২ লাখ ডোজ করোনার টিকা। শুক্রবার রাত ১১টা ১৩ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই টিকা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার মোট ২৫ লাখ টিকার প্রথম চালানে প্রায় ১২ লাখ ডোজ আসবে। আগামীকাল শনিবার আসবে বাকি ১৩ লাখ ডোজ।

গত মঙ্গলবার দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর আগে ২৫ জুন কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *