নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগে বৃহস্পতিবার করোনা পজেটিভ শনাক্ত ও মৃত্যু দুটিই কমেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়ে মাত্র একজন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছেন ৪১৪ জন। যা বুধবারের চেয়ে ২০৮ জন কম। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪৩ দশমিক ২৬।
বুধবার বিভাগে ৬ জেলায় এক হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬২২ জন পজিটিভ শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ০৭।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান স্বপন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১০ জন মারা গেছেন।
তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন পজেটিভ শনাক্ত হন। সে হিসাবে শনাক্তের হার ৫১ দশমিক ৮৫। যা বুধবার ছিল ৬৯ দশমিক ১৪।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৪১৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। পজেটিভ শনাক্ত একমাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলাতে।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালীত জেলাতে পরীক্ষার বিপরীতে অর্ধেকই পজেটিভ শনাক্ত হয়েচে। এ জেলাতে ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জন পজেটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫০ ভাগ।
বরগুনা জেলায় শনাক্তের হার ৪৮ দশমিক ৮২। এ জেরাতে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ৬২ জন পজিটিভ শনাক্ত হন। বরিশাল জেলাতে পরীক্ষা ও শনাক্তের সংখ্যা দুটিই বেশী। এ জেলাতে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৬০।
পিরোজপুরে শনাক্তের হার ৪৩ দশমিক ৫৭। এ জেলায় ১৪০ জন নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন ৬১ জন। ঝালকাঠীতে ২১৮ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জন এবং ভোলায় ১২৪ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার যথাক্রমে ৪২ দশমিক ৬৬ এবং ২৭ দশমিক ৪২।
দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, এ হাসপাতালের ২০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২১৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৫৭ জন পজিটিভ শনাক্ত।
