অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেচবাচিম) হাসপাতালে শ্বাসকস্ট নিয়ে মনিরুজ্জামান (৪০) নামক এক রোগীর মৃত্যুতে স্বজনরা উত্তেজিত হয়ে আইসিইউ’তে হামলা করেছে। একটি ভেন্টিলেটর মেশিন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিণ ভাংচুরের চেষ্ট চালায় তারা। এতে ভেন্টিলেটর মেশিণটি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।


তাৎক্ষনিক সেখানে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং পরবর্তীতে রোগীর স্বজনরা এ ঘটনার জন্য ক্ষমা চান। মৃতের ভাই হাফিজুর রহমানের অভিযোগ, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে না পারায় তার ভাইয়ের মৃুত্যু ঘটেছে।
মৃত মনিরুজ্জামান তালুকদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৃত গোলাম কবির তালুকদারের ছেলে। ভাই হাফিজুর রহমান জানান, শ্বাসকষ্ট থাকায় গত ১০ জুলাই রাতে মনিরুজ্জামানকে বরিশাল শেবাচিমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তার আগে একদিন তিনি পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বরিশাল মেডিকেলে আনার পর মনিরুজ্জামানের করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হলেও এখন পর্যন্ত রিপোর্ট পাননি। মনিরুজ্জামানের করোনার উপসর্গ ও শ্বাসকষ্ট থাকায় ২ দিন আগে তাকে আইসিইউতে নেয়া হয়।


হাফিজুর রহমান অভিযোগ করেন, আইসিইউ’র ভেন্টিলেটরে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছিল না তার ভাই। এতে তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। গতকাল দুপুরের পর ৩ বার গরম বাতাস বের হওয়ায় নার্সদের জানানো হলেও তারা পদক্ষেপ নেননি। বিকাল ৩টা ২০ মিনিটে মনিরুজ্জামান মৃত্যুবরন করেন।


প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, মনিরুজ্জামানের মৃুত্যুর পর তার স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে বাকবিতান্ডায় লিপ্ত হন এবং তাদের সঙ্গে অশোভন আচরন করেন। একপর্যায়ে ভেন্টিলেটর মেশিন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিণ ভাংচুরের চেষ্ট চালান স্বজনরা।


শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ. এম সাইফুল ইসলাম বলেন, আইসিইউতে এক রোগীর মৃত্যুর স্বজনরা উত্তেজিত হয়ে একটি ভেন্টিলেটর মেশিনের ওপর আঘাত করলে সেটায় ত্রটি দেখা দিয়েছে। তাৎক্ষনিকভাবে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।


এব্যপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বলেন, পুলিশ রোগীর ৪ জনকে আটক করেছিল। তারা ঘটনার জন্য দু:খ্য প্রকাশ করায় হাসপাতাল কতৃপক্ষের অনুমতি নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। লাশ নিয়ে স্বজনরা হাসপাতাল ত্যাগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *