বরিশালে উপসর্গসহ ২০ জনের মৃত্যু: নতুন শনাক্ত ১৮৩ জন

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল বিভাগের হঠাৎ করে মৃত্যুর সংখ্য বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় করোনা উপসর্গ ও পজিটিভ শনাক্তসহ বিভাগে মোট ২০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করেনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৮৩ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ দশমিক ৬৭। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১৯ জনের উপসর্গসহ একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল গত ১২ জুলাই।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় মোট ৪৫০ জনের নমুনা পরীক্ষায় ১৮৩ জন পজিটিভ শনাক্ত হন। পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন ৭ জন। পজিটিভ শনাক্ত মৃতদের মধ্যে বরিশল, পিরোজপুর ও ঝালকাঠীতে ২ জন করে এবং পটুয়াখালীতে ১ জন।
শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় শেবাচিম) হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, এ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৩ জন মারা গেছেন গত ২৪ ঘন্টায়।
তিনি আরও জানান, হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫২ দশমিক ৬৫।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী বিভাগের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশী আক্রান্তের হার বরিশাল ও ভোলা জেলাতে। বরিশালে ২৩১ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ৪৭ দশমিক ১৯। প্রায় সংখ্যক ৪৭ দশমিক ১২ ভাগ শনাক্তের হার ভোলা জেলায়। এ জেলায় ১০৪ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
পটুয়াখালীতে ২১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৮জন। এ জেলায় শনাক্তের হার ৩৮ দশমিক ১০ ভাগ। বরগুনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৩৬ ভাগ। এ জেলাতে ১১ জনের নমুনা পরীক্ষায় ৪ জন পজিটিভ শনাক্ত হন।
করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা ও হার দুটিই সহনীয় পর্যায়ে রয়েছে পিরোজপুর জেলাতে। ২৪ ঘন্টায় জেলায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৯ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১৩ দশমিক ৬৪। ঝালকাঠীতে ১৭ জনের নমুনা পরীক্ষায় ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েেেছন। শনাক্তের হার ২৩ দশমিক ৫৩।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৭৭ জন চিকিৎসাধীন আছেন। তারমধ্যে করোনা পজিটিভ শনাক্ত ১০১ জন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *