নাগরিক রিপোর্ট:
গণপরিবহন বন্ধ রেখে কারখানা খোলার ঘোষনা দিয়ে শ্রমিকদের নিরাপত্তা, হয়রানি ও দূর্ভোগের প্রতিবাদে রোববার বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সামনে এ কর্মসূচী পালন করে বাসদ।
বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মানিক হাওলাদার, আবু তাহের সহ অন্যনরা বক্তৃতা করেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান করোনা ঝুঁকি মোকাবেলা করে সরকার নিজেই কুলিয়ে উঠতে পারছে না। সেখানে কি করে সরকার শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে পারে তা আজ সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
