বরিশালে উপসর্গ ও করোনায় ১৮ জনের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট : করোনায় আক্রান্ত ও উপসর্গসহ বরিশালে একদিনে আরও ১৮ জন মারা গেছেন। একই সময়ে বিভাগের ছয় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪০ জন। বিভাগে মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৫ দশমিক ৪৯। মঙ্গলবার ৮টা থেকে আগের ২৪ ঘন্টার হিসাবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্র অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা.বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত বরিশালে ৩ জন এবং পটুয়াখালী ও বরগুনায় ২ জন করে মারা গেছেন। একই সময়ে ছয় জেলায় মোট দুই হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৪০ জন পজিটিভ শনাক্ত হন।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করেনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে মারা গেছেন ১১ জন। আরটি পিসিআর ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ ভাগ।
বিভাগের ছয় জেলার মধ্যে ২৪ ঘন্টায় শনাক্তের হারে শীর্ষে ভোলা জেলায় ৪৬ দশমিক ৭৪ ভাগ। এ জেলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ১৬৫ জন। বরিশাল জেলায় ৫৯৮ জনের নমুনা পরীক্ষায় ২৪৫ জন পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ৪০ দশমিক ৯৭ ভাগ।
পটুয়াখালী জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ১৮ ভাগ। এ জেলায় ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৭৯ জন পজিটিভ শনাক্ত হন। পিরোজপুরে ২২২ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এ জেলাতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৮ ভাগ।
বরগুনা ও ঝালকাঠীতে শনাক্তের হার যথাক্রমে ২৫ দশমিক ৫৬ এবং ২৬ দশমিক ৫৮ ভাগ। বরগুনায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জন এবং ঝালকাঠীতে ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন পজিটিভ শনাক্ত হন।
শেবাচিম হাসপতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৩২৭ জন পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। তারমধ্যে ১২৩ জন পজিটিভ শনাক্ত।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *