নাগরিক ডেস্ক:
দীর্ঘদিন ধরে ‘কঠোর’ বিধিনিষেধের পর আগামী বুধবার থেকে প্রায় সবকিছুই খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও বিনোদনকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও জমায়েত বন্ধই থাকছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব বিষয় বলা হয়নি, যেমন বিনোদনকেন্দ্র, জমায়েত, এগুলোর অনুমতি দেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
