সরকারি চাকুরী প্রত্যাশীদের ২১ মাস বয়স ছাড়ের প্রস্তাব প্রধানমন্ত্ররি দফতরে

Spread the love

নাগরিক ডেস্ক : সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সসীমায় ২১ মাস ছাড় দিতে একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই সেটি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‘মহামারি ক্ষতি পুষিয়ে নিতে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রণোদনা দিয়েছি। সেক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য একটি প্রস্তাব পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে ৩৫ বছরের উন্নীত করার দাবিতে বেশ কয়েক বছর ধরে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীদের নানা সংগঠন।
সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সসীমায় ২১ মাস ছাড় দিতে একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘মহামারি ক্ষতি পুষিয়ে নিতে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রণোদনা দিয়েছি। সেক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য একটি প্রস্তাব পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে ৩৫ বছরের উন্নীত করার দাবিতে বেশ কয়েক বছর ধরে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীদের নানা সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *