বরিশালে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

Spread the love

নাগরিক রিপোর্ট
মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বরিশালে মাছের পোনা অবমুক্তর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। সকালে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেকে ১০৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে সকাল ১০টায় বরিশালের কাশিপুর মৎস্য বীজ উৎপাদন খামার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের মাঝে উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, উপ প্রকল্প পরিচালক কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ প্রমূখ।
অনুষ্ঠানে ১৮ জন মৎস্য চাষির মাঝে ঝুঁকি ভাতা হিসেবে ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া বরিশাল জেলায় ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *