বিসিসির ২৮ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ৭ অক্টোবর

Spread the love

নাগরিক রিপোট:
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন ইভিএমের মাধ্যমে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম।

তিনি জানান, ওই ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০ (৩) বিধি অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর। এরপর ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের ১১ ডিসেম্বর ওই ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে মারা যান। এরপর নিয়ম অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *