ইভ্যালির সিইও’র মুক্তির দাবী বরিশালে

Spread the love

নাগরিক রিপোর্ট:
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে মানববন্ধন করছেন বরিশালের গ্রাহকরা। শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, তারা ইভ্যালি থেকে পণ্য কিনছেন। কিন্ত অজ্ঞাত কারনে ইভ্যালি পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হলেও তারা ইভ্যালি কর্তৃপক্ষকে সময় দিতে চান। গ্রাহকরা অতীত অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এর আগে ডেসটিনির কর্তৃপক্ষকে গ্রেপ্তারের পর গ্রাহকরা তাদের প্রাপ্য অর্থ ফেরত পাননি।

তারা মনে করেন, ইভ্যালির সিইও-চেয়ারম্যান মুক্ত থাকলে তাদের অর্থ অথবা পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *