আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ নিধন ক্রয়-বিক্রয় বন্ধ

Spread the love

নাগরিক রিপোর্ট : দেশের ‘রূপালী শষ্য’ ইলিশের এবছরের ভরপুর মৌসুম শেষ হবে আজ রোববার। মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য প্রতিবছরের মতো এবারও মৎস্য অধিদপ্তর আশ্বিনের আমাবশ্যা ও পূর্ণিমা মাঝে রেখে আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ নিধনে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। আজ রাত ১২টা ১ মিনিট থেকে নিষেধাজ্ঞা শুরু হবে। শেষ হবে ২৫ অক্টোবার রাত ১২টায়। নিষেধাজ্ঞা চলাকালে দেশের নদ-নদী ও সাগরসহ কোন জলসীমায় মাছ নিধন করা যাবেনা।
মৎস্য অধিদপ্তরের বিভাগীয় বিভাগীয় উপ পরিচালক মো: আনিছুর রহমান তালুকদার বলেন, ৮০ ভাগ মা ইলিশ ডিম দেয় আশ্বিনের আমাবশ্য ও পূর্ণিমায়। প্রজনন নিরাপদ করতে আজ রোববার রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর পর্যন্ত ২২ দিন ইলিশ নিধন, ক্রয়-বিক্রয় পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। অন্য মাছ আহোরনের অজুহাতে নদীতে নেমে যাতে কেউ ইলিশ নিধন করতে না পারে সেজন্য নদীতে জেলে নৌকা নামতে দেয়া হবেনা। যে কারনে ইলিশ নিধন নিষিদ্ধ হলেও কার্যত নদী-সাগরে সকল মাছ ধরা বন্ধ থাকবে। কোষ্টগার্ড, নৌপুলিশ ও জেলেদের নিয়ে গঠিত ফিসগার্ড ২২ দিন নদী পাহাড়া দেয়া হবে।
এ কার্যক্রমে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ২১ জন মৎস্য কর্মকর্তাকে ২২ দিনের জন্য বরিশাল বিভাগে পদায়ন করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যক্রম তদারকিতে ৩টি মনিটরিং টিম গঠন করেছে মৎস্য অধিদপ্তর।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *