নাগরিক ডেস্ক ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) এ দেশীয় প্রতিনিধি ডা. এডউইন স্যালভাদর বলেছেন, বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক তবে নিয়ন্ত্রণের বাইরে নয়। তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একযোগে কাজ করবে। শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এডউইন স্যালভাদর এসব কথা জানান।
২০১৯-০৭-২১
