ডিজেল-কেরসিনের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ডিজেল-কেরোসিনসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ শেষে বাসদের বিক্ষোভ মিছিল নগরী প্রদক্ষিণ করে। তারা জ্বালানী তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে নানা শ্লোগান দেন।

তার আগে সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানী তেলের মূল্য কম থাকলেও সরকার সমম্বয় করে মূল্য কমায়নি। এই সাত বছরে প্রেট্রোলিয়াম করপোরেশন ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে। বিশ্ব বাজারে গত দুইমাসে সামান্য মূল্যবৃদ্ধি পাওয়া দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি করা অযৌক্তিক।

বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তৃতা করেন সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের মানিক হাওলাদার, রিক্সা-ভ্যান শ্রমিক নেতা দুলাল মল্লিক, মহিলা ফোরামের শানু আক্তার, ছাত্র ফ্রন্টের হাফিজুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *