খান রফিক:
বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে বৃহস্পতিবার দিনভর শান্তিপূর্নভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ফলাফলে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা এবং দুইটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নির্বাচন অফিসের দায়িত্বশীল সুত্র এ বেসরকারী ফলাফল জানিয়েছে।
সায়েস্তাবাদ:
সায়েস্তাবাদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী আরিফুজ্জামান মুন্না ৫ হাজার ৭২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতিকের রুবেল হোসেন পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট।
রায়পাশা-কড়পুর:
এ ইউনিয়নে আ’লীগের নৌকার প্রার্থী আহম্মদ শাহরিয়ার ৩ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটত প্রতিন্দ্বী চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪৪৪।
চরকাউয়া:
চরকাউয়া ইউনিয়নে বিজয়ে হয়েছেন আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো: মনিরুল ইসলাম। তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৩৬৮। তার নিকটতম প্রতিদ্বন্দী হাতপাখার আলী আহমেদ তালুকদার পেয়েছেন ৫ হাজার ৭৩২।
চরমোনাই:
চরমোনাই ইউনিয়নে হাতপাখার প্রার্থী সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম ৩ হাজার ৫৫১ ভোট বেশি পেয়ে বিজয় লাভ করেছেন। তার মোট ভোট ১০ হাজার ৪১৪। হাতপাখার নিকটতম প্রতিদ্বন্দী নৌকার প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮৬৩ ভোট।
চন্দ্রমোহন:
চন্দ্রমোহনে আনারস প্রতিকে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মাস্টার ৩ হাজার ৮৩ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার কিটতম প্রতিদন্বদী হাতপাখার কাজী অলিউর রহমান পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট।
চাঁদপুরা:
এ ইউনিয়নে আ’লীগের বহিস্কৃত আনারস প্রতীকের প্রার্থী এইচএম জাহিদ পেয়েছেন ৪ হাজার ৩৪৫ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দী হাতপাখার আলী আজিম পেয়েছেন ২ হাজার ৮৯০ ভোট।
২০২১-১১-১২
