নাগরিক ডেস্ক : ছবি প্রকাশের পর প্রথমে বোঝা গিয়েছিল একসঙ্গে একই কোনো কাজে যাচ্ছেন তারা কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যাচ্ছেন রংপুরে।ছবি প্রকাশের পর প্রথমে বোঝা গিয়েছিল একসঙ্গে একই কোনো কাজে যাচ্ছেন তারা কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যাচ্ছেন রংপুরে।
জানা যায়, যুক্তরাষ্ট্র ও চীন তাদের সংরক্ষিত তেল বাজারে ছাড়ছে। আর তাই বিশ্ববাজারে পণ্যটির দামে পতন শুরু হয়েছে। আকস্মিক তেলের দামের এই পতন সবাইকে অবাক করে দিয়েছে। কমার কারণ নিয়েও বিশ্লেষণ চলছে।
রয়টার্স জানিয়েছে, এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধ চীন রেখেছে বলেই। বাইডেন প্রশাসন তার মিত্রদের কাছে অনুরোধ করেছিল যাতে দেশগুলো তাদের সংরক্ষিত (রিজার্ভ) তেল বাজারে ছেড়ে দেয়। আর সবাইকে অবাক করে দিয়ে চীন এ কাজটিই করেছে।
যুক্তরাষ্ট্র-চীন অনেক দিন ধরেই বাণিজ্যযুদ্ধে লিপ্ত। কোভিড-১৯-এর সংক্রমণ ও ট্রাম্পের পরাজয় সেই বাণিজ্যযুদ্ধ কিছুটা কমিয়ে রাখলেও একেবারেই শেষ হয়ে যায়নি।
চীন যে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ রাখবে তা অনেকেই আশা করেননি, তবে চীনের এই সিদ্ধান্ত বাজারকে প্রভাবিত করেছে; কমছে তেলের দর।
২০২০ সালের ডিসেম্বর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। করোনাভাইরাস মহামারির মধ্যেও টানা বেড়েছে তেলের দাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় তা আরও ঊর্ধ্বমুখী হয়। ২৭ অক্টোবর অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়ে ৮৫ দশমিক শূন্য ৭ ডলারে ওঠে। এরপর থেকেই তা কমতে থাকে।ে
