বিজয়ে আজ বরিশালে

Spread the love

নাগরিক রিপোর্ট:
বিজয়ের ৫০ বছর উপলক্ষে বরিশাল নানা কর্মসূচীর আয়োজন করেছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও ্ন পেশাজীবী সংগঠন। বিজয় উৎসবকে ঘিরে এরই মধ্যে নগরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। সাটানো হয়েছে রাজনৈতিক নেতাদের ব্যানার ফ্যাস্টুন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে বাহারি রঙের আলোকসজ্জা।

১২ ডিসেম্বর থেকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে ছয়দিন ব্যাপী মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা। প্রতিদিন বিকেল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য, সংগীত, গীতি আলেখ্যা ও নাটক।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে প্রথমে রয়েছে ১৬ ডিসম্বর সকাল ৬টা ৩৫ মিনিটে জেলা পুলিশ লাইন্স মাঠে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শূভ সূচনা করা হবে।সকাল ৬টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৭টা ১০ মিনিট ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি অভিমুখে পদযাত্রা ও পুষ্পমাল্য অর্পণ করা হবে।

এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাক্তি মালিকানাধীন ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হবে।

বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী কতৃক শপথ পাঠ করানো হবে। সন্ধ্যা ৬ টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *