সৈয়দ জুয়েল:
করোনার বিধি নিষেধ থাকায় বড় পরিসরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হয়নি আয়ারল্যান্ডে। তবে ভার্চুয়ালি এক আলোচনা সভার আয়োজন করেন কমিউনিটি ব্যাক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এ আলোচনায় দেশটির বিভিন্ন কাউন্টি থেকে বাংলাদেশিরা অংশ নেয়।
শুরুতেই শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু হয়। দেশ যতটুকু এগিয়েছে দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার কম হলে এই পঞ্চাশ বছরে দেশ আরো এগিয়ে যেত বলে ধারনা তাদের।

গরীব, অসহায় মানুষের সংখ্যা এখনও কম নয়, তাই স্বাধীনতার সুফল এখনো পুরোপুরি আসেনি বলেও বক্তব্য দেন অনেকে। আগামী দিনে দেশকে সমৃদ্ধির এক বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে এক হয়ে কাজ করারও আহবান জানান অনেক প্রবাসী। দু’ঘন্টারও বেশি সময়ের এই আলোচনায় স্বাধীনতার এত বছরে আমাদের প্রাপ্তি, সুখ, দুঃখ, হতাশা নিয়ে তাদের ব্যাক্তিগত মত প্রকাশ করেন।
সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুস্ঠানে উপস্থিত ছিলেন- মোঃ মোস্তফা,কাজী কবির,শাহাদত হোসেন,আকতার হোসেন, আজাদ তালুকদার, মশিউর রহমান, মাসুদ সিকদার, নুরুজ্জামান, আব্দুর রহিম ভূঁইয়া, মোঃ ফিরোজ,আব্দুল জলিল, আনোয়ার হোসেন প্রমুখ।

