নাগরিক রিপোর্ট:
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা করেছে বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। তার আগে ইমারত নির্মান শ্রমিকদের শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলম খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আবুল হোসোন, সহ-সভাপতি মোঃ নুর হোসেন, মোঃ ঈমান আলী শরীফ, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, গণফোরাম নেতা অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু,
ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ বিশ্বাস, নৌ-যান শ্রমিক ফেডারেশন সভাপতি মাস্টার আবুল হাসেম, বরিশাল মহানগর রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি আখতার হোসেন শপ্রু প্রমুখ।
