বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। সদর রোড বিবির পুকুর দক্ষিণ পাড়ে আওয়ামীলীগ কার্যালয় সংলগ্ন প্রতিকৃতিতে সকাল থেকে দলীয় নেতাকর্মীরা পূস্পার্ঘ্য অর্পন করেন। বিকালে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পন করেছেন সিটি মেয়রের পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে অন্যান্য কাউন্সিলরবৃন্দ, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বরিশাল প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পূস্পার্ঘ্য অর্পন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিকালে জেলা প্রশাসনের উদ্যেগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *