নাগরিক রিপোর্ট:
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে সোমবার শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি হাছিব আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, সহ-সম্পাদক শারমিন শ্রুতি, দপ্তর সম্পাদক জান্নাত নিপু প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা আগামীর চ্যালেন্স মোকাবিলায় সক্ষম নয়। কর্মসংস্থানের লক্ষ্য উৎপাদনমুখী শিক্ষা ও শিল্পায়নের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সম্পদ ও জনগনের স্বার্থ রক্ষার রাজনৈতিক তৎপরতা গড়ে তুলতে হবে।
