নাগরিক ডেস্কঃ
লিমরিক সিটি কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র আজাদ তালুকদারকে পিস কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আইরিশ সরকারের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের পক্ষে পিস কমিশনারের নিয়োগটি হস্তান্তর করেন মন্ত্রী নোয়েল কলিন্স।
“পিস কমিশনার” একটি সন্মানসূচক নিয়োগ, কোর্ট অফ জাস্টিস আ্যাক্ট ১৯২৪ এ অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে পিস কমিশনারের। নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে স্বাক্ষর ছারাও বিভিন্ন আইনের অধীনে সার্টিফিকেট ও আদেশে স্বাক্ষর করারও ক্ষমতা রয়েছে পিস কমিশনারের। আজাদ তালুকদারই প্রথম কোন বাংলাদেশি, যিনি এই সন্মান পেলেন।

এ বিষয়ে ডেইলি নাগরিককে তিনি জানান- বাংলাদেশ কমিউনিটির যে কোন সেবায় আমি প্রস্তুত। আমি যে সন্মান পেয়েছি, এটি সকল বাংলাদেশিদের। এরা দ্বারা বিদেশের মাটিতে আমাদের আরো পরিচিত বাড়বে। স্থানীয় বাংলাদেশি ছারাও দেশের সকল বাংলাদেশিদের কাছে দোয়া চেয়েছেন আজাদ তালুকদার।
আইরিশ সরকার যে দায়িত্ব দিয়েছে,সে দায়িত্ব পালনে স্থানীয়দের সহায়তাও চেয়েছেন তিনি।
