ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আত্মঘাতী সিদ্বান্ত

Spread the love

নাগরিক রিপোর্ট:
চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেছেন, করোনার অজুহাতে দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েক লক্ষ শিক্ষার্থী ইতোমধ্যে পড়াশোনা থেকে ঝড়ে পরেছে। অনলাইনে ক্লাসের নামে কোমলমতি শিক্ষার্থীরা অনলাইন গেমে আসক্ত হয়েছে। অটোপাশের মাধ্যমে দেশকে মেধাশূন্য করার কাজ আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। কিন্তু আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রকে পাকাপোক্ত করবে। এটি জাতির কাছে আত্নঘাতী সিন্ধান্ত। শনিবার বরিশাল প্রেসক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার নগর সম্মেলন উপলক্ষে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল করীম আকরাম আরও বলেন, প্রশাসনিক ও দলীয় ক্যাডারের মাধ্যমে ঢাকা আলিয়া, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হচ্ছে। তিনি সরকারকে হুশিয়ার করে বলেন- শিক্ষার্থীদের উপর হামলা-মামলা বন্ধ না করলে গণআন্দোলন গড়ে তোলা হবে।

বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের ২০২২ সেশনের সভাপতি- আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ তানভীর আহমেদ এর নাম ঘোষণা করেন।

নগর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল খায়ের প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *