ববি’র পরীক্ষা সশরীরে

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান সেমিস্টার-বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাসমূহ সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। এজন্য আবাসিক হল চালু রাখাও হচ্ছে। তবে ক্লাস হবে অনলাইনে। শনিবার সকালে কাউন্সিলের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।

প্রক্টর বলেন, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে হবে। আর চলমান সেমিস্টার-বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে।

একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলসমূহ খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে, তবে ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *