মোশতাকদের বিরুদ্ধে হুশিয়ারী বানারীপাড়ায়

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য শাহে আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে দলের ভিতরে ঘাপটি মেরে থাকা মোশতাকরা। এদের বিরুদ্ধে হুশিয়ারী জানিয়ে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ছে বানারীপাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় সাংসদের বিরুদ্ধে সম্প্রতি অপ্রচার ও স্বরযন্ত্রের প্রতিবাদে শনিবার বিকেলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় নেতৃবৃন্দ দাবী করেন, সহজ-সরল সংখ্যালঘু সম্প্রদায়কে প্ররোচনা দিয়ে সংসরে বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে অপ-প্রচার চালানো হয়েছে তা ষড়যন্ত্রেরই অংশ।

এ উপলক্ষে শনিবার পৌর শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।

বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা ওয়াকার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায় সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা প্রমুখ।

প্রসঙ্গত, জমি দখল চেস্টার অভিযোগে গত ২৫ জানুয়ারী সাংসদ শাহে আলমের বিরুদ্ধে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন রতন ঘরামী নামে জনৈকি ব্যাক্তি। যদিও এমপি শাহে আলম দাবী করেছেন, ওই ঘটনা স্থানীয় আ’লীগের একাংশের স্বরযন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *