নাগরিক রিপোর্ট:
উচ্চমাধ্যমিক পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ৯৫ দশমিক ৭৬ ভাগ পরীক্ষার্থী পাশ করেছেন। জিপিএ- ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন রোববার বেলা ১১টায় ফল ঘোষণা করে জানান, পাশের হার ও জিপিএ- ৫ প্রাপ্তি দুটিতেই বরিশাল শিক্ষা বোর্ডের অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে।
বোর্ড সুত্রে জানা গেছে, ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ৬৬ হাজার ৭৯৬ জন পরীক্ষায় অংশগ্রহন করেন। পাশ করেছেন ৬৩ হাজার ৯৬৪ জন। ছেলে পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ৫৭ জন। পাশ করেছেন ৩০ হাজার ২৮৯ জন। ছেলেদের পাশের হার ৯৪ দশমিক ৪৮ ভাগ। মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৪ হাজার ৭৩৯ জন। পাশ করেছে ৩৩ হাজার ৬৭৫ জন। মেয়েদের পাশের হার ৯৬ দশমিক ৯৪ ভাগ।
গ্রেড ভিত্তিক পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, ৪-৫ গ্রেডে পাশ করেছেন ৩১ হাজার ২৭ জন, ৩ দশমিক ৫-৪ গ্রেডে পাশ করেছেন ১৪ হাজার ১৩৪ জন, ৩-৩ দশমিক ৫ গ্রেডে ৬ হাজার ৪৮৭ জন, ২-৩ গ্রেডে ২ হাজার ২৬৪ জন এবং ১-২ গ্রেডে ৮৪ জন।
