স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ সহ ৮ দফা দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। পরে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।

বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচি পালন করেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক বশির উল্লাহ আতহারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আঃ কাদের, মোসাদ্দেক বিল্লাহ সাঈফী, জিয়াউল হক জিয়া, এ.এম. নজরুল ইসলাম মাহবুব, আবু জাফর, বিল্লাল হালিম, রফিকুল ইসলাম, রিয়াজুল ইসলাম, ইমাম হোসেন, আবুল খায়ের, মসিউর রহমান, মাহাবুব হোসেন ইলিয়াস, নুরুল

আলম, মিরাজুল ইসলাম, এনামুল হক, সিরাজুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *