বরিশালে ছাত্রদলের পরিচিতি সভায় দুপক্ষের হাতাহাতি

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল মহানগর ছাত্রদলের সদ্য অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হলেও এতে অংশগ্রহণ করেননি মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি ও তার অনুশারিরা। পরিচিতি সভার শেষ দিকে দু’দল নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। হাতাহাতির জন্য সভাপতি মোঃ রেজাউল করিম রনি’র সমর্থকদের দায়ী করা হয়েছে।
বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয় গত শুক্রবার। অনুমোদন দেওয়ার পর বুধবার পরিচিতি সভার আয়োজন করেন সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, নতুন কমিটির সকল নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির জন্য পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু রহস্যজনক কারনে সভাপতি রেজাউল করিম রনি ও তার সমর্থকরা পরিচিতি সভায় অংশ নেননি।
মহানগর ছাত্রদলের দায়িত্বশীল সূত্র জানায়, পরিচিতি সভার শেষ দিকে সভাপতি রেজাউল করিম রনির কয়েকজন সমর্থক অকারনে হৈচৈ শুরু করেন। তখন কতিপয় নেতাকর্মী নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ান। এতে সভার কার্যক্রম কিছুটা বিঘিœত হয়। ওই সূত্র দাবি করেছে সভাপতির অতি ঘনিষ্ট কিছু নেতা কমিটিতে পদ না পাওয়ায় তিনি মনক্ষুন্ন হয়েছেন। তাই পরিচিতি সভায় পরিকল্পিতভাবে হট্টগোল বাধিয়েছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, কমিটি নিয়ে কিছু সমস্যা আছে। তাই আমি পরিচিতি সভায় অংশ নেইনি। হাতাহাতি কারা করেছে, কেন করেছে তা জানি না।
সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ-সভাপতি নাঈমুল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী, মহানগরের সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক প্রমুখ। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *