বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে এ উপলক্ষে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ^বিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক ড. মো. আবদুল বাতেন চৌধুরী, প্রক্টর ড. মো. খোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও দিবসটি উপলক্ষে নানা কর্মসুচী পালন করেছেন। দিবসটি উদযাপন উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, ববিকে আন্তর্জাতিক মান সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিনত করা হবে।

এদিকে ববি দিবস পালন উপলক্ষ্যে বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি করা হয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে।

প্রসঙ্গত, ২০১১ সালের ২২ ফেব্রæয়ারী বরিশাল সদর উপজেলার কর্নকাঠীতে কীর্তনখোলা নদী তীরের ৫০ একর জমির উপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়। ২০১২ সালের ২৪ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে প্রায় ৯ হাজার শিক্ষার্থী রয়েছে বলে ববি’র জনসংযোগ বিভাগ সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *