নাগরিক রিপোর্ট:
বরিশাল সদর উপজেলার সীমান্ত এলাকা ঝালকাঠির বিনয়কাঠিতে মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষন সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন।
তিনি বলেন, কৃষিকে লাভজনক করতে আধুনিক পদ্ধতি অনুসরণ করা দরকার। এজন্য মাটি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অতি মাত্রায় সার প্রয়োগ করলে রোগ-পোকার তীব্রতা বাড়ে। তাই জমিতে সুষমভাবে সার প্রয়োগ জরুরি। ফষলি জমির গুণাগুণ বজায় রাখতে মাটি পরীক্ষা করে নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। প্রশিক্ষনে ৪৫ জন কৃষক, কৃষি উদ্যোক্তা, সার ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
