জুনের মধ্যে পদ্মাসেতু উদ্বোধনের প্রস্তুতি

Spread the love

নাগরিক ডেস্ক:
আগামী জুনের মধ্যে পদ্মাসেতু উদ্বোধনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু প্রায় হয়ে গেছে। জুনের মধ্যে উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, শতভাগ সততার সঙ্গে পদ্মাসেতুর কাজ হয়েছে। এ সেতুর জন্য কারও কাছ থেকে এক টাকাও ঋণ নিইনি। কোনো বিদেশি ঋণ ছাড়াই আমরা নিজস্ব অর্থায়নে শেখ হাসিনার সোনালি ফসল পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করছি।’
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ঋণ খেলাপি নই। পঁচাত্তর পরবর্তী কালে আওয়ামী লীগ ছাড়া সব সরকারই ঋণ খেলাপি। আওয়ামী লীগ যে খাতে ঋণ এনেছে যথাসময়ে ঋণ পরিশোধ করেছে।’ অন্যরা দেশকে ঋণগ্রস্ত করেছে, ঋণের টাকা পরিশোধ করেনি বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *