মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে সমবায় কর্মকর্তা নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক ইউসুফ শেখ (৪০) নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তিনি জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে মুলাদী উপজেলার কর্মস্থলে যাচ্ছিলেন ইউসুফ শেখ।
নিহত ইউসুফ শেখ মুলাদী উপজেলা সমবায় অফিসে কর্মরত ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের মগড়পাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, মহাসড়কের অমৃত ফুড প্রোডাক্ট এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ডভ্যানের সঙ্গে ইউসুফ শেখের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *