বরিশালে বাসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Spread the love

নাগরিক রিপোর্ট : বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সাধারন সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, সরকার উন্নয়নের আতশবাজি ফুটাচ্ছে, অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ পৃষ্ট। নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা এবং বান্দরবনে রংধুন চাকমার ওপর হামলার ঘটনা দেশে সাম্প্রদায়িক শক্তির অস্তিত্বর ইঙ্গিত দিচ্ছে। শনিবার বরিশালে অনুষ্ঠিত বাসদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বজলুর রশিদ ফিরোজ।

নগরের সদর রোড কীর্তণখোলা মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শ্রমিক শ্রেণীর বিপুল সংখক মানুষ অংশগ্রহন করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তৃতায় সংগ্রামের পাশাপাশি প্রতিটি উৎসবে শ্রমজীবী মানুষের নিয়ে আয়োজন করায় বাসদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তৃতা করেন, জাসদের (ইনু) অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, গণফোরামের অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, গণসংহতি আন্দোলনের দেওয়ান আবদুর রশিদ নীলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হারুন অর রশিদ মাহবুব, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের অধ্যাপক জলিলুর রহমান, নৌযান শ্রমিক ফেডারেশনের শেখ আবুল হাশেম, রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের দুলাল মল্লিক ও শ্রমিক ফ্রন্টের মানিক হাওলাদার। সভাপতিত্ব করেন বাসদের বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *