নাগরিক ডেস্ক : প্রেমের টানে মিশরের মেয়ে এখন নোয়াখালীর বধূ। সম্প্রতি এই দৃশ্যের দেখা মিলল নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। আর সেই বিদেশি বধূকে দেখতে ছুটছেন আশপাশের এলাকার শতাধিক মানুষ।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের যুবক গোলাম সারোয়ার বাবু (২৬) মিশর থেকে তার স্ত্রীকে নিয়ে ফিরেছেন। বাবুর স্ত্রীর নাম ডালিয়া (২৬)। ২০২০ সালে মিশরে বিয়ের পর এই প্রথম তারা বাংলাদেশে আসেন।
বাবু বলেন, ‘আমি ২০১২ সালে জীবিকার সন্ধানে মিশর যাই। সেখানে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি নিই। ডালিয়াদের বাসার পাশেই থাকতাম আমি। ওর ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। এ সুবাধে মাঝে মধ্যে তাদের বাসায় যাতায়াত ছিল। একসময় ডালিয়াকে ভালো লাগার বিষয়টি জানাই। এতে সম্মতি পেলে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’
বাবু আরও বলেন, ‘২০১৮ সালের দিকে বিয়ের প্রস্তাব দিলে ডালিয়ার পরিবারের কেউ রাজি হননি। পরে ডালিয়া অনেক কান্নাকাটি করে তার মা-বাবাকে রাজি করায়। ২০২০ সালে ওই দেশের আইন-কানুন মেনে আমি তাকে বিয়ে করি।’
বাংলা ভাষা পারেন না মিশরীয় তরুণী ডালিয়া। স্বামীর সাহায্য নিয়ে তিনি বলেন, ‘এটা আমার স্বামীর দেশ। এ দেশের খাবার এবং পরিবেশ ভালো লেগেছে। তবে মাংসের চেয়ে আলুই আমার বেশি পছন্দ।’ শ্বশুরবাড়িতে দুই মাস থেকে আবার মিশর ফিরে যাবেন বলে জানান তিনি।
বাবুর বাবা গোলাম মাওলা মিয়া বলেন, ‘ছেলের বউ বাংলা বলতে না পারলেও ইশারা-ইঙ্গিতে কথা বলছে। তাকে পেয়ে পরিবারের সবাই আনন্দিত।’

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.