বরিশালে ৫৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Spread the love

নাগরিক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসনে ৫৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের দপ্তরে এই মনোনয়নপত্রগুলো দাখিল হয়। রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। তিনি জানান, ইতোমধ্যে বরিশাল-১ আসনে ৪টি, বরিশাল-২ আসনে ১২টি, বরিশাল-৩ আসনে ৯টি, বরিশাল-৪ আসনে ৫টি, বরিশাল-৫ আসনে ৮টি ও বরিশাল-৬ আসনে ১৬টি মনোনয়নপত্র জমা পরেছে।

শেষ দিনে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন, বরিশাল-৫ আসন থেকে সাবেক সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আগের দিন এ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক মনোনয়ন জমা দেন। এছাড়া বরিশাল-৫ এবং বরিশাল-২ আসন থেকে জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বরিশাল-২ এবং বরিশাল-৩ আসন থেকে বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, বরিশাল-২ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী শাজাহান সিরাজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একমাত্র বরিশাল-৪ আসনে এমপি পংকজ নাথ অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির প্রার্থী তাপস। এ সময় অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল উপস্থিত ছিলেন। এরপর বরিশাল-২ ও বরিশাল-৩ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেননের পক্ষে বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নিলু ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ টিপু সুলতান মনোনয়নপত্র জমা দেন। এরপর বরিশাল-২ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী শাজাহান সিরাজ মনোনয়নপত্র জমা দেন।

১ Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *