নাগরিক রিপোর্ট
জামায়াতপন্থি জুনিয়রকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক পদে দায়িত্ব দেয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একই দপ্তরের ছাত্র বিষয়ক উপ উপদেস্টা পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। গত বুধবার বিকেলে তিনি রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগপত্রে সহযোগী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম উল্লেখ করেছেন, ২০১৪ সালের ৯ ডিসেম্বর ফেসিবাদীদের দ্বারা লাঞ্চিত হয়ে চাকরি হারাই। আ’লীগ সরকারেরর পতনের পর ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে যোগদান করি। বর্তমানে নানাভাবে বঞ্চিত হয়ে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছি।
ছাত্র বিষয়ক উপ উপদেস্টা পদে থাকা অবস্থায় দপ্তরের ছাত্র উপদেস্টা অধ্যাপক মোঃ জিল্লুর রহমান মারা যান। আমি গত ৪ মাস ধরে দপ্তরটি সামলে আসছি। কিন্তু হঠাৎ আমার জুনিয়র একজন বিবিএ’র ডিন জামায়াতের অনুসারী অধ্যাপক ড. সু জাহাঙ্গির কবির সরকারকে পরিচালকের দায়িত্ব দেয়া হয়। এ অবস্থায় জুনিয়রের অধীনে এ পদে থাকা অত্যান্ত অসম্মানজনক ও বিব্রতকর।
জানতে চাইলে সহযোগী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম বৃহস্পতিবার বলেন, একজন জুনিয়র সিনিয়রের উপরে দায়িত্বপালন করবেন এটা অত্যান্ত অসম্মানজনক। তিনি বলেন, একটি বিষয় ভাবিয়ে তুলেছে যে জামায়াতপন্থী শিক্ষকদের নীতি আদর্শের সঙ্গে ছাত্র উপদেস্টার দপ্তর কোনভাবেই পরিচালিত হতে পারে না। কারন এখানে ক্যাম্পাসের প্রতিটি সাংস্কৃতিক সংগঠন, ক্লাব পরিচালিত হতে বাধাগ্রস্থ হবে। জামায়াতপন্থী শিক্ষকদের চাপের মুখে পরিচালক পদে ড. সু জাহাঙ্গির কবিরকে দায়িত্ব দিয়েছেন ভিসি।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। অধ্যাপক ড. সু জাহাঙ্গির কবির সরকারকেও ফোন দেয়া হলে তিনি বার বার কেটে দিয়েছেন।
এব্যাপারে বিশ্ববিদালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বৃহস্পতিবার বলেন, ছাত্র বিষয়ক উপ উপদেস্টার পদ থেকে ড. সাইফুল পদত্যাগ করেছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাকে বঞ্চিত করা হয়নি। তিনি আ’লীগ সরকার দ্বার নির্যাতিত। তাই যোগদানের পরপরই তার সকল পাওনাদী পরিষদ করা হয়েছে। পদোন্নতির বিষয়ও ধীরে ধীরে হয়ে যাবে। তিনি ১০ বছর বরখাস্ত থাকায় তার সমকক্ষরা পদোন্নতি পেয়েছেন। এখন সংক্ষুব্ধ হয়ে ড. সাইফুল অনেক কিছু বলতেই পারেন। তবে পরিচালক পদটি সিনিয়র জুনিয়র হিসেব দেয়া দেয়া হয়নি।
