নাগরিক রিপোর্ট ॥ শিল্পোন্নাত দেশের প্রতিশ্রুতি রক্ষার আহ্বানসহ বৈশি^ক জলবায়ু ধর্মঘট বা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের সঙ্গে সংহতি প্রকাশ করে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
তিনি বক্তৃতায় বলেন, শিল্পোন্নত দেশের প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ুর প্রভাবে অধিকতর ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে বাংলাদেশ যেন ন্যায্য ক্ষতিপূরণ পায়, বিশ^ দরবারে তার জোর দাবী জানানো হোক। এ দাবীতে তিনি তরুনদের মানববন্ধন কর্মসূচীর প্রতি সংহতি জানান।
মানববন্ধনে উত্থাপিত দাবীসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কার্বন নিঃসরণ হ্রাসে শিল্পোন্নত দেশসমূহকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান, শিল্পোন্নত দেশগুলোতে তেল- কয়লা এবং গ্যাসভিত্তিক পাওয়ার প্লান্ট পর্যায়ক্রমে দ্রুততার সঙ্গে বন্ধ করা, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে বন ও পরিবেশের জন্য ক্ষতিকর নতুন কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট স্থাপন বন্ধ, নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহার বৃদ্ধিতে প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নসহ কার্যকর পদক্ষেপ গ্রহন, শিল্পোন্নত দেশগুলোর প্রস্তাবিত ১০০ বিলিয়ন ডলার রূপরেখায় অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে পর্যাপ্ত জলবায়ু তহবিল বরাদ্দ নিশ্চিতকরন।
সনাক সদস্য শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, কাজী সেলিনা, বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষক আসিব চৌধুরী, রনজিৎ দত্ত, মিন্টু কুমার কর, রফিকুল আলম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার মনিরুল আলম স্বপন, নাহিন রেজওয়ান প্রমূখ। সংহতি প্রকাশ করেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংস্কৃতিজন অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল।
২০১৯-০৯-২৭
