নাগরিক রিপোর্ট ॥ বরিশালের উজিরপুরে লাল শাপলা বিল ও ঐতিহ্যবাহী দূর্গাসাগরকে দর্শনীয় পর্যটন স্পটে পরিনত করা। পর্যটন এলাকা শুধু শিল্প নয় এখান থেকে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, অন্যদিকে দেশ হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। শুক্রবার বিশ^ পর্যটন দিবস উপলক্ষে এক সভায় বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে দূর্গাসাগরসহ শাপলা বিল এলাকায় রেস্টহাউজ ও গেস্টহাউজ নির্মাণ করা এবং বরিশালের গুঠিয়া জামে মসজিদ, শেরে বাংলার যাদুঘর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে দূর্গাসাগর আকর্ষনীয় পর্যটন এলাকা গড়ার জন্য সরকারের পক্ষ থেকে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্ধ পাওয়া গেছে। তিনি এসব উন্নয়ন কাজ বাস্তবায়নে সকলের সহায়তা কামনা করেন।
নগরীর অশ্বিনী কুমার টাউনহ হলে বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগীতায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আঃ রাকিব, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) অতিরিক্ত কমিশনার আকরামুজ্জামান,বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রমূখ।। অনুষ্ঠানে বরিশালের আকর্ষনীয় ও দর্শনীয় পর্যটন স্থানের বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়।
২০১৯-০৯-২৭
