আমরন অনশনে যাচ্ছে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিকরা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ব্যাটারিচালিত রিক্সা সড়কপথে চলাচল করতে দেয়ার দাবীতে রিক্সা শ্রমিকরা আগামী ২ অক্টোবর থেকে আমরন অনশন শুরু করবে। রোববার দুপুরে নগরীতে ব্যাটারিচালিত রিক্সা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি এক সাংবাদিক সম্মেলন করে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশাসন ১৯ আগষ্ট থেকে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধ করে দেয়ায় রিক্সা শ্রমিক ও তাদের পরিবার অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা মানবিক কারনে রিক্সা চলাচলের অনুমতি দেয়ার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ, সংহতি সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্দোলনের পাশাপাশি প্রশাসনের সবস্তরের ধর্ণা দিয়েছেন। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এখন পর্যন্ত আন্দোলনকারী রিক্সা শ্রমিকদের সঙ্গে দেখা দেননি।
সংগঠনের উপদেষ্টা জেলা বাসদের সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী বলেন, বিষয়টি শান্তিপূর্ন সমাধানের সকল চেষ্টায় ব্যার্থ হয়ে অবশেষে জীবনের ঝুকি নিয়ে তারা আমরন কর্মসূচী করার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *