স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাট গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৪) যৌন হয়রানির অভিযোগে এনামুল শেখ (১৫) নামক এক বখাটকে গৌরনদী থানা গ্রেফতার করেছে। রোববার ছাত্রীর অভিবাবক মামলা দায়েরের পর পুলিশ এনামুলকে গ্রেফতার করে। ঘটনার শিকার ছাত্রীটি গৌরনদীর চন্দ্রহার মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে।
স্কুলছাত্রীর বাবা মামলার বাদি এজাহারে বলেন, দীর্ঘদিন যাবত তার মেয়েকে উত্যক্ত করছে এনামুল। শনিবার মেয়ে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে চন্দ্রহার পল্লি বিদ্যুৎ সাব ষ্টেশনের কাছে পৌছলে এনামুল শেখ তার পথরোধ করে অশ্লীল কথাবার্তা বলে কু-প্রস্তাব দেয়। মেয়ে এর প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালাগাল করে দেখে নেয়ার হুমকি দেয়। ওই মেয়ে বাড়িতে বিষয়টি জানালে তিনি (বাবা) বখাটের অভিভাবকের কাছে বিচার দাবি করেন। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে তাকেও হুমকি দেয়।
এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, উত্যক্তের ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে রোববার এনামুল শেখকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এনামুল শেখকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *