নাগরিক রিপোর্ট ॥ বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি বিক্রির দায়ে বনফুল এন্ড কোং কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেছে। এর আগে পেয়াজের মূল্য নিয়ন্ত্রনে নগরীর নতুন বাজার ও বটতলা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জেলা প্রশাসন।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের বিচারক রাসেল ইকবাল বলেন, বটতলা বাজার সংলগ্ন বনফুল মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি, ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। এজন্য ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া পেয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রনে রাখতে নগরীর নতুন বাজার ও বটতলা বাজার মনিটরিং করেন তারা। এসময় অতিরিক্ত দাম না রাখার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ, র্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ উপস্থিত ছিলেন।
২০১৯-১০-০৩
