পুজায় বিশৃংখলায় ৩ তরুনকে কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের হিজলায় দুর্গাপুজা চলকালে মন্দিরে মোটরসাইকেল নিয়ে বিশৃংখলা সৃস্টি ও এক সেচ্ছাসেবকের মাথা ফাটিয়ে দেয়ার দায়ে ৩ তরুনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার গুয়াবাড়িয়া ইউপির কালিকাপুর গ্রামের শ্রী শ্রী রাধাকৃষ্ণ হরিমন্দিরে এ ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ১২টায় আদালতের বিচারক ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে জাহিদুল ইসলাম (১৮), মো: বিল্লাল (১৮), মো: সোহাগ(১৮)। এদের বাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, ওই ৩ তরুন রোববার রাতে পুজা চলাকালে মন্দিরে এসে মোটরসাইকেল নিয়ে বিশৃংখলা করে। তারা একজন সেচ্ছাসেবককে মেরে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ৩জনকে আটক করেন। পরে অভিযোগ প্রমানিত হওয়ায় ৩জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *