নাগরিক রিপোর্ট ॥ নিষেধাজ্ঞার প্রথম দিনেই বুধবার ভোরে বরিশালের ইলিশ মোকামে অভিযান চালিয়েছে ভ্রা¤্রমান আদালত। এসময় পোর্ট রোড ইলিশ মোকাম থেকে ৪০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। ইলিশ বিক্রির কারনে জাকির হোসেন জাহিদ নামে ওই বাজারের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থ দন্ডও করেছে। আদালতের বিচারক বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন এ আদেশ দেন।
বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, নগরীর বাজারগুলোতে নিষেধাজ্ঞা কার্যকর করতে বুধবার ভোরে পোর্ট রোড বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাজার থেকে ৪০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। ইলিশ বিক্রির দায়ে জাকির হোসেন জাহিদ নামে এক ব্যবসায়ীকে আটক করে ৫ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে। এছাড়া তাদের একাধিক টিম নদীতে রয়েছে।
এদিকে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার আগ মুহর্তে নগরীর বাজারগুলোতে মঙ্গলবার গভীর রতি পর্যন্ত ইলিশ নিয়ে লংকা কান্ড ঘটেছে। ইলিশ কিনতে বাজারে ছুটেছে সাধারন মানুষ। কোথাও পানির দরে আবার কোথাও চড়া দামে ইলিশ বিক্রি হয়েছে।
২০১৯-১০-০৯
