আবরার হত্যা: বিএম কলেজে মশাল মিছিল

Spread the love

নাগরিক রিপোর্ট \ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বুধবার রাতে মশাল মিছিল করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। এর আগে মোমতাবিত প্রজ্জলন করে তারা। সাধারন শিক্ষার্থী ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহন করেন।
বুধবার কলেজের শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জলন করা হয়। পরে শিক্ষার্থীরা মশাল মিছিল বের হয়ে ক্যাম্পাস এবং সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন কলেজের ছাত্র রেজাউল করীম, আল মামুন, মো. নজরুল ইসলাম, জিয়াউল ইসলাম, রণি খন্দকার, ফয়সাল ও লুৎফে নাহার ঐশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *