র‌্যাবের হাতে জেএমবি সদস্য আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মুলাদীতে জেএমবি’র সক্রিয় সদস্য সালাউদ্দিন কাওসারকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সালাউদ্দিন (৪০) মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকার মৃত আব্দুল মজিদ মাষ্টারের পুত্র।
শুক্রবার র‌্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আটক সালাউদ্দিন দক্ষিন কাজিরচর স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। তিনি স্থানীয় হার্ডওয়ার ও ইলেকট্রিক দোকানে কাজের পাশাপাশি স্থানীয় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে সুলতান নাসির উদ্দিন ওরফে নাসিরের সাথে পরিচয় হয় এবং তার মাধ্যমে জেএমবি’র কার্যক্রমে অনুপ্রানীত হয়।
সে জেএমবি’র দাওয়াতি শাখার সদস্য হিসাবে বিভিন্ন স্থানে কর্মী সংগ্রহের কাজ করছিলো। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে গোপনে উগ্রপন্থী কর্মকান্ডের দাওয়াত দেশব্যাপী পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়ন করে আসছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুলাদী থানায় সোপর্দ করে এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে র‌্যাব-৮।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *