নাগরিক রিপোর্ট ॥ ১০টি দাবির মধ্যে যেই দাবিগুলো পূরনের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভা শুরু হয়।
২০১৯-১০-১১
