নাগিরক রিপোর্ট ॥ বরিশালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আবদুল খালেক (৬৫) নামের একজন মারা গেছেন। শনিবার ভোর রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খালেক ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের মৃত নেজাবুল হক এর ছেলে।
হাসপাতালের পরিচালক ডা. মো: বাকির হোসেন জানান, শুক্রবার আবদুল খালেক দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন। শনিবার ভোরে তার মৃত্যু হয়। এনিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানান পরিচালক ডা: বাকির।
২০১৯-১০-১২
